বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাঙামাটিতে গাছ লাগাল ছাত্রদল

রাঙামাটিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছের চারা রোপণ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।

বুধবার (২৮ অক্টোবর) পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি ও সবুজায়নের লক্ষ্যে ছাত্রদল এ কর্মসূচি পালন করেন।

এসময় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাবেদ, সহসভাপতি জ্যোতি চাকমা, মাহমুদুল হাসান জুয়েল ও তামিম শাহরিয়ার উপস্থিত ছিলেন ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমরান, শফিকুল ইসলাম ও সাজিদ ইমতিয়াজ, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম পারভেজ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, সহসভাপতি রেজাউল করিম এবং সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাতিম গাছটি দুর্যোগে উপড়ে পড়ার পর সেখানে নতুন করে বাদাম গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেয় জেলা ছাত্রদল। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি