বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

প্রধানমন্ত্রীর খুলনার দাকোপ সফর ঘিরে নিরাপত্তা জোরদার, পুলিশ সদস্যদের ব্রিফিং

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপির আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখে খুলনা জেলার দাকোপ থানা এলাকায় আগমন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে আগমনী এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন খুলনার পুলিশ সুপার। পরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা সুষ্ঠু ও কার্যকর রাখতে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সফরকে কেন্দ্র করে আগমনী এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিনসহ দায়িত্বে মোতায়েন করা বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসংশ্লিষ্ট প্রস্তুতির অংশ হিসেবে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্যাটাগরি