রামু প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:
রামু প্রবাসী কল্যাণ সংস্থা (মক্কা)-এর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর দুপুর ১২টায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি আলহাজ্ব নুরুল হক নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন মৌলভী শফিউল্লাহ। সভা পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক এস. মোহাম্মদ হোসেন।
সভায় বক্তব্য দেন রামু প্রবাসী কল্যাণ সংস্থা (মক্কা), সৌদি আরব কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল আলম, রামু শাখার উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল হক মেম্বার ও জহিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শফি উল্লাহ মনছুর, আবুল কাসেম, শাহাবুদ্দিন, বাণিজ্য সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, নুরুল ইসলাম নুরু, রফিকুল আলম, আবদুল আজিজ, নুরুল আমিন, নজির আহমদ, শাকের আহমেদ, মোস্তাক আহমেদ, মোহাম্মদ ছানাউল্লাহ, মো. শরাফত উল্লাহ, হালেছা বেগম মজিদী, আবদুল্লাহ আল মামুন, মোকতার আহমদ, সুলতান আহমেদ, ফয়জুল ইসলাম সেলিম, জাকের হোসেন, শাহ আলম, সামশুদ্দিন আহমদ, মোহাম্মদ হোসাইন, শের আলী, নুরুল হোসাইন, মো. শাহজান, আবদুল হাকিম, ভুট্টো, মীর কাশেম ও মেঃ আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা রামু প্রবাসী কল্যাণ সংস্থাকে একটি আদর্শ ও মডেল সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে রামুর সার্বিক উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব। এ লক্ষ্যে আগামী দিনগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমুখী কার্যক্রম গ্রহণের ওপরও গুরুত্ব দেন তাঁরা।