বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাউখালীতে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসায় চালু হচ্ছে ‘স্যাম কর্ণার’

মোহাম্মদ মামুন-কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিগগিরই চালু হতে যাচ্ছে ‘স্যাম কর্ণার’ (SAM Corner)। এ লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর ২০২৬) সহযোগী সংস্থা আশিকা ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে।

এ সময় কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিবলী সফিউল্লাহ হাসপাতালের পক্ষ থেকে সরঞ্জামগুলো গ্রহণ করেন। ইতোমধ্যে হাসপাতালের নির্ধারিত একটি স্থানে স্যাম কর্ণার স্থাপনের জন্য জায়গা নির্বাচন করা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে অল্প সময়ের মধ্যেই এর কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাঙামাটি জেলায় বর্তমানে শুধুমাত্র রাঙামাটি জেনারেল হাসপাতালে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম কর্ণার চালু হলে উপজেলার প্রত্যন্ত এলাকার শিশুদের জন্য অপুষ্টি শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।

এদিকে, গত সেপ্টেম্বর মাসে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ১ হাজার ১০ জন শিশুর ওজন, উচ্চতা ও বাহুর পুরুত্ব (MUAC) পরীক্ষা করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো ২ জন শিশুকে SAM (Severe Acute Malnutrition—তীব্র তীব্র অপুষ্টি) হিসেবে শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়মিত ওজন, উচ্চতা ও বাহুর পুরুত্ব পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর শারীরিক বৃদ্ধি বয়স অনুযায়ী স্বাভাবিক রয়েছে কি না, তা নিশ্চিত করতে অভিভাবকদের হাসপাতালে নিয়ে এসে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একতলায় IMCI কর্ণারে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়ে এসে ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী শারীরিক বৃদ্ধি পরীক্ষা করানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্যাম কর্ণার চালু হলে কাউখালীসহ আশপাশের দুর্গম এলাকার তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও

ক্যাটাগরি