শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালকদের ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নুর মুহাম্মদ, কক্সবাজার:
রামু উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর নবনির্বাচিত চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে নবনির্বাচিত চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ ইউএনও মো. জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সমিতির সার্বিক অগ্রগতি, কার্যক্রমের প্রসার এবং সেবাপ্রাপ্তিদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান সমিতির কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিআরডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি