মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

হতদরিদ্র মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল এন.ই.এইচ.আর.এফ চট্টগ্রাম জেলা কমিটি

পরিবেশ ও মানবাধিকার রক্ষায় নিয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত
(নিবন্ধন নং: সি.এইচ.এস-৫৮৫) অন্যতম সামাজিক সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এন.ই.এইচ.আর.এফ) এর চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে এক হতদরিদ্র মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকার এক অসহায় পিতাকে মেয়ের বিয়ের খরচের জন্য এই সহায়তা প্রদান করা হয়।

২৭ সেপ্টেম্বর (রবিবার) বন্দরনগরী চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংগঠনের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায় আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

সভা সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহ-সাধারণ সম্পাদক হাজী মাইন উদ্দিন। সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.ই.এইচ.আর.এফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন।
।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ বলেন, সংগঠনের পক্ষ থেকে আজকে যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, তা একজন হতদরিদ্র পিতার জন্য অত্যন্ত সহায়ক হবে। সমাজে পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এই ধরনের মানবিক ও সহায়তামূলক কার্যক্রম আমাদের ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলার পরিবেশগত বিপর্যয় রোধ এবং সাধারণ মানুষের মৌলিক মানবাধিকার রক্ষায় আমাদের মাঠপর্যায়ে জোরালো ভূমিকা রাখতে হবে। একইসাথে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে চট্টগ্রাম জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক
মুমিনুল হক খোকন ও যুগ্ম-সাধারণ সম্পাদক
আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় সভায় সংগঠনের জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইনাম ইলাহি চৌধুরী। সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ ওয়াহিদুর রহমান।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন, প্রিয়ংকা দত্ত।

সাংগঠনিক সম্পাদক লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক সোয়াবুল ইসলাম নিরব। দপ্তর সম্পাদক মোহাম্মদ নাইম উদ্দিন ও সহ-দপ্তর সম্পাদক মহিউদ্দীন। মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রাবনী সুলতানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে সালমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ারা বেগম মনি, সমাজকল্যাণ সম্পাদক শামীমা আক্তার চুমকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহীন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুজা উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল। কার্যনির্বাহী সদস্য কবির আহাম্মদ, হোসনে আরা বেগম ও আইনুন নাহারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিচিতি সভা শেষে সভাপতি সবাইকে নৈশভোজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এর খাবার গ্রহণ করার অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন

ক্যাটাগরি