চট্টগ্রাম জেলা পুলিশের কমিউনিটি কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঁশখালী
সাজ্জাদ হোসেন চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল জমজমাট ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় হাটহাজারী থানা ও বাঁশখালী থানা দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত হাটহাজারী থানা দলকে ৩৯-২৯ পয়েন্টে হারিয়ে ১০ পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঁশখালী থানা দল।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।
কমিউনিটি পর্যায়ে খেলাধুলার প্রসার এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।