বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বান্দরবানে কিশোরীকে ৪ মাস জিম্মি করে গণধর্ষণ ও গর্ভপাত: গ্রেপ্তার ১

বান্দরবানের রুমায় এক কিশোরীকে চার মাস ধরে জিম্মি করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পৈশাচিক এই নির্যাতনের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আসামিরা তাকে জোরপূর্বক গর্ভপাত করায়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত চার মাস আগে। উপজেলার পাইন্দু ইউনিয়নে নিজ বাড়িতে একা পেয়ে ভুক্তভোগী কিশোরীকে প্রথম জোরপূর্বক ধর্ষণ করে স্থানীয় বাসিন্দা ক্যসিংনু মার্মা। পরবর্তীতে ঘটনাটি গোপন রাখার ভয়ভীতি দেখিয়ে ক্যসিংনু মার্মার তিন বন্ধু—উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা ও উশৈনু মার্মা বিভিন্ন সময় ওই কিশোরীকে ব্ল্যাকমেল করে পর্যায়ক্রমে ধর্ষণ করে। লাজলজ্জা ও প্রাণভয়ে এতদিন বিষয়টি গোপন রেখেছিল ভুক্তভোগী।

দীর্ঘ নির্যাতনের একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে। অভিযুক্তরা তাকে জোরপূর্বক গর্ভপাত করায়। এতে কিশোরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। বাধ্য হয়ে ঘটনা বিস্তারিত নিজের মা-বাবাকে জানায় সে। পরবর্তীতে গত ৮ সেপ্টেম্বর তাকে চিকিৎসার জন্য প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিবরণ পেয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী কিশোরীর পরিবার বাদী হয়ে চারজনকে আসামি করে রুমা থানায় একটি মামলা দায়ের করে।

​মামলার বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলার পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার জানান, “কিশোরীকে গণধর্ষণের অভিযোগে রুমা থানায় মামলা নেওয়া হয়েছে। এজাহারভুক্ত চার আসামির মধ্যে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

ক্যাটাগরি