শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান, ২০ লিটার চোলাই মদসহ ৭ জন গ্রেফতার।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে পাঁচজনকে মাদক কারবারি ও দুজনকে মাদকসেবী হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সেতু চাকমা (৪০), মো. আরমান (২৩) ও তরপন চাকমা (৫০)-এর হেফাজত থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া আরাফাত ইসলাম তারেক (২৯) ও সাইফুল ইসলাম (৩১)-কে মাদক কারবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে মো. কামাল উদ্দিন (৪১) ও মো. নুর মিয়া (৪৪)-কে মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাটাগরি