বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটিতে হিফজ ছাত্রদের সবক প্রদান, সমাপনী ও অভিভাবক সম্মেলন।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেনের উদ্যোগে নতুন হিফজ ছাত্রদের সবক প্রদান, হিফজ সমাপনী ও অভিভাবক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি সদর উপজেলার কাঠালতলী এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মোতাওয়াল্লী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মান্নান।এতে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আবুল হাশেম, খতিব, কালেক্টর জামে মসজিদ ও মহাপরিচালক, কাঠালতলী নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা এবং জনাব কামরুল হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক (E.G.M), বাংলাদেশ কৃষি ব্যাংক।

অনুষ্ঠানে নতুন হিফজ শিক্ষার্থীদের কোরআন হিফজের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সবক প্রদান করা হয়। পাশাপাশি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের হিফজ সমাপনী উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, কোরআনের শিক্ষা একজন শিক্ষার্থীর জীবনে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সন্তানদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ আব্দুল কাদের, পরিচালক, অত্র মাদ্রাসা।সবশেষে মাদ্রাসার শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও কোরআনের শিক্ষা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ক্যাটাগরি