মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

আসন্ন ভোলা জেলা সমিতি চট্টগ্রাম কেন্দ্রীয় (রেজি : নং ২০৮৭/৯৮) কেন্দ্রীয় কমিটির নির্বাচন–২০২৬

প্রিয় চট্টগ্রামে বসবাসরত ভোলাবাসী,আসসালামু আলাইকুম।

আমি মুহাম্মদ শেখ শরীফ সদস্য সচিব, ভোলা জেলা সমিতি চট্টগ্রাম স্বাস্থ্যসেবা বাস্তবায়ন কমিটি।
আসন্ন ভোলা জেলা সমিতি চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির নির্বাচন–২০২৬-এ আমি দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছি।

স্বাস্থ্যসেবা বাস্তবায়ন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর থেকেই চট্টগ্রামে বসবাসরত ভোলাবাসীর চিকিৎসাসেবা সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় *ভোলা জেলা সমিতি চট্টগ্রাম-এর উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের সঙ্গে কর্পোরেট চুক্তির মাধ্যমে ভোলার মানুষের চিকিৎসাসেবা সহজ করার উদ্যোগ গ্রহণ করেছি।
আমার স্বপ্ন আরও বড়। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে ভবিষ্যতে চট্টগ্রামে ভোলাবাসীর জন্য একটি নিজস্ব হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই যেখানে আমাদের ভাই-বোনেরা সহজে, স্বল্পমূল্যে ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

শুধু স্বাস্থ্যসেবা নয়—শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, সামাজিক সমস্যা এবং ভোলাবাসীর যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আমি পদ চাই শুধু দায়িত্ব পালনের জন্য নয়,পদকে কাজে লাগিয়ে ভোলাবাসীর কল্যাণে কাজ করতে চাই।

আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোটই আমার শক্তি।
আসুন, আমরা সবাই মিলে একটি সেবামূলক, ঐক্যবদ্ধ ও আধুনিক ভোলা জেলা সমিতি চট্টগ্রাম গড়ে তুলি।

আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী—

মুহাম্মদ শেখ শরীফ,সদস্য সচিব
ভোলা জেলা সমিতি চট্টগ্রাম স্বাস্থ্যসেবা বাস্তবায়ন কমিটি
দপ্তর সম্পাদক পদপ্রার্থী ভোলা জেলা সমিতি চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির নির্বাচন–২০২৬

পদ নয়, সেবাই হোক আমাদের অঙ্গীকার।”
ইনশাআল্লাহ, আপনাদের পাশে ছিলাম—আছি—থাকব।

ক্যাটাগরি