রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটিতে ডাকাতি-ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ১০

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, ধর্ষণ, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের মধ্যে একজন ডাকাতি সংগঠনের অভিযোগে এবং একজন ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার আহাম্মেদ সফি (৪৪) রাঙামাটি কোতয়ালী থানার বালুখালী ইউনিয়নের আদার পাহাড় এলাকার বাসিন্দা।

অন্যদিকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার মুহাম্মদ ইউসুফ আলী (২৬) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া মাদক কারবারের অভিযোগে শাহাবু্উদ্দিন (৩২), মিছকাত (১৮), দেলোয়ার হোসেন (২০), মো. সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭) ও মো. খোকন খান (২৫)কে গ্রেপ্তার করা হয়।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রবিউল (১৮), ইদ্রিস আলী (৫৩) ও সাফিন মাহামুদ রাফি (২০)কে।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়।

ক্যাটাগরি