রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বিলাসবহুল ড্রাইভের ট্র্যাজিক এন্ড: বিপুল পরিমাণ ইয়াবাসহ বান্দরবানে আটক ১

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
​কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া এক মাদকের চালানের শেষ রক্ষা হলো না। মহাসড়কে পুলিশের কড়া নজরদারি এড়িয়ে পথ বদলে পাহাড়ি শহর বান্দরবানে প্রবেশ করেছিল একটি বিলাসবহুল গাড়ি। কিন্তু গোয়েন্দা নজরদারি এড়িয়ে সেখানেও পার পাওয়া সম্ভব হয়নি।

​গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান শহরের ব্যস্ততম ট্রাফিক মোড় এলাকায় যৌথ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বান্দরবান সদর থানা পুলিশ। সন্দেহভাজন গাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাদক পাচারের বড় থলি—প্রায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট!

​অভিযানকালে গাড়িটির ভেতরে থাকা এক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে উদ্ধারকৃত বিলাসবহুল গাড়িটিতে বিষদ তল্লাশি চলছে, যেন এর ভেতরে আর কোনো গোপন চেম্বার বা অবৈধ কিছু থেকে না যায়।

​মাদকের এমন সুচতুর রুট পরিবর্তন সত্ত্বেও বান্দরবান ডিবি ও পুলিশের ঝটিকা অভিযান ও সময়োপযোগী এই তৎপরতা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। মাদক সিন্ডিকেটের বিষবৃক্ষ উপড়ে ফেলতে পাহাড়ি অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন সাহসী ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত রাখার দাবি স্থানীয়দের।

ক্যাটাগরি