বিদিশার জামিন নামঞ্জুর
রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (০২ সেপ্টেম্বর) শুনানি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
বিদিশার আইনজীবী মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই আদালতে সাজার বিরুদ্ধে আপিল করে জামিন আবেদন করেন বিদিশা।
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার ওই মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সেই পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।