ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইলিয়াছ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্ল, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফাহমিদা ইয়াছমিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভার শুরুতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।