বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ঈদগাঁওয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ছাত্রদল

সেলিম উদ্দিন, কক্সবাজার।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাখার উদ্যােগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনাতনে সংবর্ধনা অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন স্কুল -মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমানের সঞ্চালনায়
অনুষ্টানে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, ছাত্রনেতা
হাফেজ নুরুল হাকিম, সোহেল রানা ও হাবিব আজাদ বক্তব্য রাখেন।

এসময় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার সুপার আনিছ মোহাম্মদ আবদুল্লাহ, শাহ জব্বারিয়া আলিম মাদ্রাসা সুপার মনছুর আলম,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি কামাল উদ্দিন, বিএনপি নেতা আকতার উদ্দিন বাবুল, যুবদল নেতা আবু হেনা, কাউসার হাবিব ও মো: নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ২ শতাধিক কৃতি শিক্ষাথীদেরকে ক্রেষ্ট, ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।

ক্যাটাগরি