বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

খুটাখালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন শনিবার লড়ছেন ৭ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী

সেলিম উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নির্বাচন আগামী ২৯ আগস্ট শনিবার। অনুষ্ঠিতব্য নির্বাচনে ৭টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজারের ব্যবসায়ী, দোকান মালিকসহ বিভিন্ন মহলে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।

সরেজমিন ও খোঁজ খবর নিয়ে জানা যায়, নির্বাচনী মাঠে সভাপতি পদে (সাবেক সাধারণ সম্পাদক) বেলাল উদ্দিন বিনা প্রতিদ্বনীতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বর্তমান সাধারন সম্পাদক পদে রয়েছেন সাবেক দপ্তর সম্পাদক শীষ মোহাম্মদ রাশেল ( গোলাপ ফুল), আনোয়ারুল ইসলাম সাদেক( চাকা) ও শাহাব উদ্দিন (ফুটবল)। বিগত সময়ে শীষ মোহাম্মদ রাশেল তার সততা জবাবদিহিতা ও ব্যবসায়ীদের আপদে বিপদে সংশ্লিষ্টতার কারণে চলমান নির্বাচনে ব্যবসায়ীরা তার পক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

স্থানীয় একাধিক ব্যবসায়ী ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে সহ সভাপতি পদে শাহাব উদ্দিন কোম্পানির ( দোয়াত কলম)
জনপ্রিয়তা রয়েছে বেশী। পাশাপাশি অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রাশেদ( প্রজাপতি), নুরুল হুদা টিটু ( বাই সাইকেল) উভয়ের মধ্যে সমান সমান ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সহ সাধারণ সম্পাদক পদে আরফাতুল ইসলাম ( মোরগ), আসাদুজ্জামান তুহিন( আম) প্রতীকে তীব্র
প্রতিদ্বন্দ্বিতা ও হাড্ডাহাড্ডি হবে বলেই আশংকা করছেন ভোটাররা। পাশাপাশি অর্থ সম্পাদক পদে মোঃ ইউনুছ ( কাতাল মাছ), কুতুব উদ্দিন ( বাঘ ), দপ্তর সম্পাদক পদে সাউদ মোহাম্মদ খামিছ( ঘোড়া), রেজাউল করিম রেজু ( আপেল) এসব পদে চলছে দ্বিমুখী লড়াই।

সদস্য পদে নজরুল ইসলাম ( সুর্যমুখী ফুল), মোহাম্মদ ইলিয়াছ ( উড়োজাহাজ), নুর মোহাম্দ ( মোবাইল ফোন), আবু তাহের ( টিউবওয়েল) এইচ এম মাহবুবুল আলম ( বৈদ্যুতিক পাখা), হাবিবুর রহমান ( কলসি), মোহাম্মদ আলমগীর ( মোটর সাইকেল) ও খুরশেদ আলম ( তালাচাবি) প্রতীকে নির্বাচনে প্রচার – প্রচারণা ও ভোটারদের মন জয়ে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে এবারের নির্বাচনে মোট ৭টি পদের মধ্যে ১টি পদে ( সভাপতি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৬ টি পদে ২০ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।
নির্বাচনে প্রথম ধাপে ৫৯০ জন ও ২য় ধাপে ৩৫৮ জন ভোটারসহ সর্বমোট ৯৪৮ জন ভোটার আগামী ২৯ আগস্ট তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৬ টি পদে প্রতিনিধি নির্বাচিত করবেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ব্যবসায়ী মার্কেট ও প্রতিষ্ঠানে চলছে সরব প্রচারণা। সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে শেষ পর্যন্ত কারা বিজয়ের হাসি হাসবেন এখন সেটিই ব্যবসায়ী মহলের আলোচনার কেন্দ্রবিন্দু।

ক্যাটাগরি