বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে হাজারো নেতাকর্মীর সংবর্ধনা

মোহাম্মদ মামুন, কাউখালী প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে দীপন তালুকদার দীপুকে হাজারো নেতাকর্মীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) কাউখালীর বেতবুনিয়া গোদাপাড় এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ও সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর নেতৃত্বে রাঙ্গামাটির উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনাকে ঘিরে বেতবুনিয়া গোদাপাড় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ক্যাটাগরি