পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
মোঃ আজাদ আলী, জয়পুরহাটঃ
নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক দ্রব্য ট্যাপেন্টডাল ট্যাবলেট উদ্ধার করেছে।
পত্নীতলা বিজিবি জানায় গত ২৬ আগস্ট বুধবার রাত পৌনে নটার দিকে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২/৭ ধামইরহাটের নিকেশ্বর ফুটবল খেলার মাঠের উত্তর পাশে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদককারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে উক্ত স্থান হতে বিজিবি টহলদল ১ হাজার ৫৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। যার আনুৃানিক মুল্য ৩ লক্ষ ১৬ হাজার টাকা।
আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামাল পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। কার্যক্রম করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন পত্নীতলা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ।