বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাপ্তাইয়ে পবিত্র ঈদ -এ- মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ের পবিত্র ঈদ -এ- মিলাদুন্নবী (সা:) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনী ও কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৬ (আগষ্ট ) দুপুর১.৩০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাও: হাফেজ সুলাইমান এর সভাপতিত্বে এবং খাদেম মাও: মোহাম্মদ মুহসিন বিন ক্বদীম এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব। এসময় তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্র, দয়া, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণে তাঁর অবদান তুলে ধরেন।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদ,কাপ্তাই ইসলামিক ফাউণ্ডেশনের উপজেলা কেয়ারটেকার মাও: মুফতি আনোয়ার হোসেন সাইফি,কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান মো: দিলদারের হোসেন এর প্রতিনিধি ওসমান গনি তনু। এসময় কেপিএম এর ডেপুটি চিফ ইন্জিনিয়ার মো: ইমাম ফখরউদ্দীন রাজী সহ এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা নবী করীম (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়।

ক্যাটাগরি