বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

টুটপাড়ায় প্রকাশ্যে গুলি, গলার ডান পাশে গুলিবিদ্ধ মাসুদ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনা নগরীর টুটপাড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মাসুদ শেখ (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুদ শেখ তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত দুলু শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে টুটপাড়া এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা মাসুদ শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তাঁর গলার ডান পাশে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পর মাসুদ তাঁর চাচাতো ভাইকে ফোন করে বিষয়টি জানান।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে মাসুদ শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কী কারণে এবং কারা তাঁকে লক্ষ্য করে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

ক্যাটাগরি