বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, উদ্ধার ৪০ লিটার চোলাই মদ

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জন মাদক কারবারি ও একজন মাদকসেবীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদক কারবারের অভিযোগে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—লাভলী চাকমা (৩৫), পিতা-মৃত মিন্টু চাকমা; খোকন (২৮), পিতা-মৃত আহম্মদ আলী; সুরুঞ্জন চাকমা (৪৫), পিতা-মৃত জোশি পূর্ণ চাকমা; মোশন চাকমা (২৫), পিতা-সোনাদং চাকমা; ধন বিকাশ চাকমা (২১), পিতা-বিনয় জ্যোতি চাকমা; শতক চাকমা (২০), পিতা-ধন রতন চাকমা; মো. জসিম উদ্দিন (৩২), পিতা-সালাম; রাশেদ মিয়া (৪০), পিতা-সুন্দর আলী; টিস্যু চৌধুরী (৩২), পিতা-মদন চৌধুরী; মো. জসীম (৩৫), পিতা-মৃত চানঁ মিয়া এবং মো. বাপ্পি ইসলাম (৩২), পিতা-মৃত বাহাদুর।

এছাড়া মাদক সেবনের অভিযোগে মো. উজ্জল (৪৫), পিতা-আব্দুল হাসিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে তাদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত এবং মাদকমুক্ত রাঙ্গামাটি গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি