বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে ইয়াবা সেবনকালে সরঞ্জামাদিসহ গ্রেফতার-৪

সেলিম উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার ২৬ আগস্ট ভোর রাতে উপজেলার ইসলামপুর বটতলীস্থ আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পিয়াজ্জ্যাকাটা গ্রামের রমজান আলীর পুত্র
মেহেদী হাসান রিয়াদ, ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মৃত আবদু সালামের পুত্র হারুন রশিদ, ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস গ্রামের মৃত বশির আলমের পুত্র নুরুল আমিন ও নাপিতখালী ঘোনাপাড়া গ্রামের আবদুল খালেকের পুত্র মাসুদ করিম।

পুলিশ জানায়, থানা পুলিশের এসআই অচিন্ত কুমার দে-এর নেতৃত্বে এএসআই সুমন বড়ুয়া ও এএসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে নাপিতখালী বটতলীস্থ আবাসিক হোটেলের ৫ নম্বর কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চক্রাকারে খাটের উপর বসে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছয় টি গ্যাস লাইটার, দশটি লাল রঙের বোতলের ছিপি, দশটি ইয়াবা সেবনে ব্যবহৃত ছোট সাদা রঙের প্লাস্টিক পাইপ, দশটি ইয়াবা সেবনে ব্যবহৃত ফ্লুয়েল পেপার জব্দ করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ক্যাটাগরি