ঈদগাঁওয়ে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষদের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ফ্রি খাবার বিতরণ
সেলিম উদ্দিন,কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন যুব মানবিক ফাউন্ডেশন-এর উদ্যোগে শুক্রবার ২১ আগস্ট গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ফ্রি খাবার বিতরণ করা হয়েছে। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং জাহিদ হাসান ফ্রি খাবার বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন।
বিতরনকালে উপদেষ্টা অ্যাডভোকেট মোবারক হোসাইন সাঈদ, প্রভাষক আনিছুর রহমান আনিছ, সংগঠনের কার্যকরী পরিষদ সভাপতি মোহাম্মদ জুবাইর, নির্বাহী সদস্য জাফর আলম, আন্তর্জাতিক কমিটির সভাপতি মিজানুর রহমানসহ সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।