মাইকেল মধুসূদনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা, কাপ্তাই বিএনপি সভাপতি লোকমান আহমেদকে সম্মাননা
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
বাংলা সাহিত্যের অমর কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘উদীয়মান বাংলাদেশ’-এর উদ্যোগে সাংস্কৃতিক ঐক্যজোটের ব্যানারে গতকাল (১৬ আগস্ট) রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাইকেল মধুসূদন দত্তের বর্ণাঢ্য সাহিত্যজীবন, বাংলা সাহিত্যে তাঁর অবদান এবং কবিতায় তাঁর প্রবর্তিত নবতর ধারাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর রচিত বিভিন্ন কবিতা পাঠ করেন উপস্থিত কবি ও সাহিত্যপ্রেমীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বিশিষ্ট সংগঠক’ হিসেবে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, বাংলা সাহিত্যের কালজয়ী কবি-সাহিত্যিকদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে নিয়মিত এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা, কবিতা পাঠ ও সম্মাননা প্রদান পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে।