খুটাখালী বেসরকারী বাজার পরিচালনা কমিটির নির্বাচন”নতুন প্রজন্মের ব্যবসায়ীদের অনুকরণীয় ব্যক্তিত্ব সেক্রেটারী প্রার্থী শীষ মোহাম্মদ রাশেল”
সেলিম উদ্দিন, কক্সবাজার।
শীষ মোহাম্মদ রাশেল। কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তার বেড়ে ওঠা কর্মচঞ্চল পরিবেশে। বর্তমানে তিনি উপজেলার অন্যতম খুটাখালী বেসরকারী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী ( গোলাপ ফুল) পদে লড়ছেন। বিগত নির্বাচনে তিনি ব্যবসায়ীদের বিপুল ভোটে প্রচার ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিগতভাবেও তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে নিজেকে জড়িত রেখেছেন।
সদা হাস্যজ্জল ব্যক্তিটি ছোট বড় সকল ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময় করেন। ভবিষ্যৎ পরিকল্পনায় বাজারের ব্যবসায়ীদের সুস্থ-সুন্দর কর্মচঞ্চল ব্যবসায়ী পরিবেশ তৈরিতে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবেন বলে জানিয়েছেন।
শীষ মোহাম্মদ রাশেল নতুন প্রজন্মের ব্যবসায়ীদের জন্য অনুকরণীয় এক ব্যক্তিত্ব। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আবার খুটাখালী বাজারে সফল ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করে উপজেলার অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এটাই তার কাম্য।
নির্বাচিত হলে বাজারে শান্তি- শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে শীষ মোহাম্মদ রাশেল বলেন, বাজারের সার্বিক উন্নয়নে কক্সবাজারের সুর্য সন্তান মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা প্রশাসন এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পাবলিক গণ সৌচাগার স্থাপন ও পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করবেন। দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান।
তিনি বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করে আগামী ২৯ আগষ্ট নির্বাচনে গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
শীষ মোহাম্মদ রাশেল, উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ ন্য ওয়ার্ড পুর্বপাড়া গ্রামের মরহুম মতিউর রহমানের পুত্র ও ইউনিয়ন যুবদলের সাবেক সাৎারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।