বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ঈদগাঁওয়ে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও থানার উদ্যোগে উপজেলার দরগাহপাড়া বাজারে  মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগষ্ট ( সোমবার) বিকেলে থানার অফিসার ইনচার্জ ওসি এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালীটি ঈদগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দরগাহপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

এসময় থানার সেকেন্ড অফিসার সনক কান্তি, সাব ইন্সপেক্টর মাহবুব আলী, ঈদগাঁও ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হামিদুল হক, যুবনেতা শফিউল আলম শান্ত, ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মনির আহমদ, ঈদগাঁও ব্লাড ব্যাংকের পরিচালক তৌহিদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি