বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে পুলিশের অভিযানে মাদক সহ আটক ৩

মোঃ আজাদ আলী. পাঁচবিবি,জয়পুরহাটঃ

মাদকে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে নেশা জাতীয় দ্রব্য সহ ৩ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তামবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ও ১৭ আগস্ট দুটি অভিযান চালিয়ে নঁওগা জেলার আত্রায় থানার কাশিমবাড়ী গ্রামের ওয়াসিম আলী তার স্ত্রী সোহাগী আক্তারকে পাঁচবিবি জুয়েলারী পট্টি থেকে ৩৯ পিস নেশা জাতীয় এ্যাম্পল সহ আটক করেছে ।

এছাড়া ১৭ আগস্ট রাতে আর এক অভিযান চালিয়ে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি গ্রামের আব্দুল আলমের পুত্র আবুল কাশেমকে তার বাড়ী হতে ৪৪ পিস ট্যাপেন্ডাল সহ আটক করে সকলকে জেল হাজতে প্রেরণ করেছে ।

ক্যাটাগরি