মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রেলওয়ে স্টেশন কলোনিতে দোয়া ও মিলাদ মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন কলোনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিল রেলওয়ে স্টেশন কলোনি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেলওয়ে স্টেশন কলোনি সমাজ কল্যাণ পরিষদের সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম রাজু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে স্টেশন কলোনি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, পরিষদের সহ-সভাপতি ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. রাইসুল ইসলাম রোমন, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. আনোয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আলম আলম রাজু, অন্যতম সদস্য কাজী সালাউদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম জনি, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. শামছুল আলম মিন্টসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের জন্য কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ক্যাটাগরি