সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ আজাদ আলী,পাঁচবিবি,জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটের উত্তর পাশে রেললাইনের উপর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করে। পরে সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে অবহিত করেন।

স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে যেতে পারেন। আবার কেউ শত্রুতা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে লাশের বিষয়টি অবহিত করলে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায় ।

ক্যাটাগরি