বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বাদ আসর কাউখালী উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব ও সাংগঠনিক সম্পাদক মো. তারা মিয়াসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।

ক্যাটাগরি