বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে মানুষের কষ্টের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাস নিয়ে বিরোধী দল হঠকারী আন্দোলন করছে। পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ক্যাটাগরি