মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, কক্সবাজার।

​সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে বাস স্টেশনস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।  সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর-এর সঞ্চালনায় সভায় উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, আপসহীন এই নেত্রী সারাজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। পরে মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ক্যাটাগরি