কাপ্তাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর কাপ্তাই উপজেলা মডেল মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি জনাব লোকমান আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ এবং কাপ্তাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিলু।
এ ছাড়া কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া শেষে বেগম খালেদা জিয়ার দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কাপ্তাই মডেল মসজিদের মোয়াজ্জেম আরিফুর রহমান।
দোয়া মাহফিলে বক্তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।