ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত
সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বৃহৎ সংগঠন শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৪ আগষ্ট) বিকেলে উপজেলার মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসা মিলনায়তনে নব-নির্বাচিত কমিটির সভাপতি ওবাইদুর রহমান ওবাইদু ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মানিকসহ অন্যান্য নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডাঃ আবদুল হামিদ। এ সময় তিনি সমাপনি বক্তব্যও রাখেন।
মাওলানা মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সেলিম মাহমুদ।
বিশেষ অতিথিদের মধ্যে কক্সবাজার জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি সেলিম আকবর, শাহ ফকির বাজার দোকান মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমদ, ইসলামাবাদ ৮ নং ওয়ার্ড মেম্বার নাঈমুল ইসলাম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাষ্টার এমরানুল কায়েস বক্তব্য রাখেন।
এসময় নির্বাচিত অন্যান্য কর্মকর্তা সহ সভাপতি মোঃ আবদুল আলম, কোষাধ্যক্ষ মোঃ রমজান মিয়া, সদস্য যথাক্রমে মনছুর আলম সিকদার,আবদুল করিম, শফিউল আলম তাজ,মোঃ ছাদেক, শাহ আলম,জয়নাল আবেদীন, রফিউল কাদির ও ইছমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শাহ ফকির বাজার ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ীদের সমস্যা সম্ভাবনা দেখার পাশাপাশি জনকল্যাণেও কাজ করে থাকে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে আগামী দিন গুলোতে ভালো কিছু অর্জন করার পাশাপাশি সকল ব্যবসায়ীদের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে। শপথ গ্রহণ শেষে কমিটির নব-নির্বাচিত সকল নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।