রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

আগামী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “আগামী সিটি করপোরেশন নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, প্রত্যেকে তার নিজ নিজ ক্ষেত্রে যদি দায়িত্বশীল আচরণ করে, ব্যক্তি থেকে শুরু করে পরিবার ও রাষ্ট্রের সকল ক্ষেত্রের সকল বিভাগের দায়িত্বশীলরা যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, নিজ দায়িত্বের প্রতি নিষ্ঠাবান হয়, তবে এদেশ একটি সত্যিকার সফল রাষ্ট্রে পরিণত হবে।”

তিনি আজ ৭ আগস্ট জুমাবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানার ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যক্ষ কাজী আব্বাস আলীর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মুহাম্মাদ ইসমাঈলের সঞ্চালনায় পরিচালিত মাসিক সদস্য (রুকন) বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর শুরা সদস্য, পাঁচলাইশ থানা আমীর ও ৮ নং শুলকবহর ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী ইন্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি,

উক্ত সভায় আরো অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড নায়েবে আমীর মুহাম্মদ আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী মহি উদ্দিন মুহাম্মদ ওসমান গণী বাবলু, ৭ নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী আনিছুর রহমান চৌধুরী, অফিস সম্পাদক শেখ মুহাম্মদ আবু জাফর, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার, বায়তুল মাল সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ পুর ওয়ার্ড সভাপতি জাফর আলম কুতুবী, রৌফাবাদ ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ মাসুদ, নাজির পাড়া ওয়ার্ড সভাপতি মাঈন উদ্দিন, হামজার বাগ পশ্চিম ওয়ার্ড সভাপতি মুহাম্মদ রেজাউল করিম, হিলভিউ ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের, যুব ওয়ার্ড সভাপতি নুরুল আমিন, আলী নগর ওয়ার্ড সভাপতি মন্জুর আহমেদ প্রমূখ

ক্যাটাগরি