বায়তুল হিকমাহ মাদরাসায় ত্রৈমাসিক শিক্ষক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়
শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং যুগোপযোগী পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে বায়তুল হিকমাহ মাদরাসায় ত্রৈমাসিক শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মাদরাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় কার্যকর পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশ, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, নিয়মিত মূল্যায়ন, পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং আধুনিক শিক্ষণ-কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, উপস্থিতি বৃদ্ধি এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, একজন দক্ষ শিক্ষকই একটি আদর্শ প্রজন্ম গঠনের প্রধান কারিগর। তাই নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
কর্মশালার শেষে মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উপস্থিত আলোচনার উপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থানের পুরস্কার গ্রহণ করেন বায়তুল হিকমাহ মহিলা মাদ্রাসার শিক্ষিকা প্রিন্সিলা হোসাইন,মনোয়ারা মদিনা দ্বিতীয় স্থান এবং মাদ্রাসার কালচারাল ক্লাবের প্রশিক্ষক জনাব নুরুল আলম ১ম স্থানের পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার প্রদানের মধ্য দিয়ে প্রোগ্রাম সমাপ্তি করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মুস্তাফা আমিন মানিক,ডিরেক্টর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান, বায়তুল হিকমাহ ফাউন্ডেশন বাংলাদেশ।
আনুগত্য শৃঙ্খলা ও শিক্ষকের মর্যাদা নিয়ে দারস পেশ করেন,হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা।
অ্যাডজাংক্ট লেকচারার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম,প্রিন্সিপাল,আল হামিম ইনস্টিটিউট চট্টগ্রাম
সভাপতি:মোঃ মহিম উদ্দিন,সেক্রেটারি,বায়তুল হিকমাহ ফাউন্ডেশন বাংলাদেশ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান সঞ্চালনা করেন,হা. মাও. মোঃ সলিম উল্লাহ। উপাধ্যক্ষ,বায়তুল হিকমাহ মাদরাসা অক্সিজেন চট্টগ্রাম
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ মাদ্রাসা অক্সিজেন শাখার শিক্ষা সচিব এস এম নাহিদুল ইসলাম, বায়তুল হিকমাহ মহিলা মাদ্রাসা অক্সিজেন শাখার কো-অর্ডিনেটর জ্যোস্না আক্তার এবং সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।