বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো দেশীয় চট্টগ্রাম এর মননে জুলাই অনুষ্ঠান।
বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবের অন্যতম শহিদ ফয়সাল আহমেদ শান্তর মমতাময়ী মাতা জনাবা কুহিনূর আক্তারের উদ্বোধনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মননে জুলাই অনুষ্ঠান। জুলাই বিপ্লবের ২য় বর্ষ উদযাপনের অংশ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর। অনুষ্ঠান জুড়ে ছিল আলোচনা সভা, সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক।
বুধবার (৫ ই আগষ্ট) বিকাল ৫ টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি জনাব সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মননে জুলাই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগীত একাডেমি সভাপতি তোফাজ্জল হোসাইন খান, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, দেশীয় সাংস্কৃতিক সংসদ এর কেন্দ্রীয় সেক্রেটারিয়েট মেম্বার জনাব রফিকুল হায়দার, বিশিষ্ট সমাজসেবক জনাব অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম লুৎফর রহমান ও আবু হেনা মুস্তফা কামাল
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দেশীয় সাংস্কৃতিক সংসদকে এমন সময়োপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
তারা বলেন, ৩৬ জুলাই স্বৈরাচারী পতনের অনন্য প্রতীক, জুলাই বিপ্লবের চেতনা ও অর্জনকে মুছে দেওয়ার লক্ষ্যে দেশ-বিদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক ক্ষেত্রের পাশাপাশি সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমেও জুলাইয়ের অর্জনকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশীয় সাংস্কৃতিক সংসদের আয়োজিত ‘মননে জুলাই’ অনুষ্ঠান জুলাইয়ের চেতনা ধারণ ও তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ২৪ সালের ৩৬ দিনের আন্দোলন যে ইতিহাস ঐতিহ্য বহন করে তার ধারাবাহিকতা রক্ষার অতন্দ্র প্রহরী হয়ে দেশীয় সংসদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। তারা বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে জুলাইয়ের চেতনা, ত্যাগ ও আত্মদানকে হৃদয়ে ধারণ করতে হবে। জুলাইয়ের ইতিহাসের কোনো অধ্যায় বিস্মৃত হতে দেওয়া যাবে না। বরং জুলাইয়ের আত্মত্যাগ, সংগ্রাম ও সত্য ইতিহাসকে কেন্দ্র করে আরও প্রেরণামূলক নাটক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গড়ে তুলতে হবে। একই সঙ্গে ব্যক্তিজীবনে জুলাইয়ের আদর্শ বাস্তবায়ন এবং সব ধরনের বিভেদ ও মান-অভিমান ভুলে জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।
শিল্পী গোলাম মুস্তফা ও এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে চট্টগ্রাম সংগীত কেন্দ্র এবং মঞ্চনাটক পরিবেশন করে কর্ণফুলী থিয়েটার।
দর্শকে পরিপূর্ণ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারিয়েট সদস্য শিল্পী শাহিদুল করিম খান, অধ্যক্ষ আরিফ বিল্লাহ, মোবারক হোসেন, সংগীত বিভাগের পরিচালক আব্দুস শাকুর, কর্ণফুলী থিয়েটারের পরিচালক হোসনে মুরাদ তারিফ এবং জোন দায়িত্বশীল সাইদুল ইসলাম, রহমত উল্লাহ ও জাকির হোসেনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব।