সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ঈদগাঁওয়ে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ অভিযান ও চারা বিতরণ

সেলিম উদ্দিন, কক্সবাজার।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুব বিভাগ কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উদ্যোগে দক্ষিণ মাইজ পাড়াস্থ আমির সুলতানা এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ অভিযান ও চারা বিতরণ করা হয়েছে।

৬ আগষ্ট ( বৃহস্পতিবার)  দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেল। 

এসময় তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

আমির সুলতানা এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুলের পরিচালক সাজ্জাদ সুলতানের সভাপতিত্বে ও  ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুফিজুর রহমানের সঞ্চালনায়  এ সময় অনলাইন প্রেসক্লাব সভাপতি মিসবাহ উদ্দিন, সাবেক শিবির নেতা ইয়াকুব আলী, ৪ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আব্দুল মাজেদ, ৩ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মুহাম্মদ সাঈদি, ইউসুফ নবিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব বিভাগের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং উপস্থিত ছাত্র ছাত্রীর মাঝে চারা বিতরণ করা হয়।

ক্যাটাগরি