বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

ব্র্যাকের উদ্যোগে লামায় ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের লামায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ত্রাণ প্যাকেজ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
সোমবার (৩ আগস্ট) দুপুরে লামা থানা সংলগ্ন ব্র্যাক কার্যালয়ে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওন কর্মকর্তা জসিম উদ্দিন, এলাকা ব্যবস্থাপক মোঃ শফিকুল আলম, শাখা ব্যবস্থাপক মোঃ ইসহাকসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগকবলিত পরিবারগুলোর কষ্ট লাঘবে ব্র্যাকের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
ব্র্যাক সূত্রে জানা যায়, প্রতিটি পরিবারকে ৭ দিনের জন্য ১৪ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি ভাজা মটর/মুগ ডাল, ১ কেজি সুজি, ১ কেজি ফর্টিফাইড বিস্কুট, ১ কেজি পেঁয়াজ, ১০টি ওআরএস, ৫ লিটার বিশুদ্ধ পানি এবং সবজি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য ১ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা ব্র্যাক, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাটাগরি