বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে জুলদা ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মাহবুব রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কর্ণফুলী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সৌজন্য সাক্ষাতে কর্ণফুলী উপজেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসককে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল কর্মজীবন কামনা করা হয়। পাশাপাশি চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কার্যক্রমে জেলা প্রশাসনের সফলতা কামনা করেন নেতৃবৃন্দ।

এ সময় কর্ণফুলী উপজেলা বিএনপির নেতারা বলেন, জেলা প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যাশা রয়েছে। জেলা প্রশাসক মাহবুব রহমান শামীমও আগত নেতৃবৃন্দের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে জেলা প্রশাসকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণমূলক আলোকচিত্র ধারণ করা হয়।

ক্যাটাগরি