বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পদুয়ায় বন্যাদুর্গত পরিবারের পাশে সমাজসেবক নুরুল ইসলাম সিকদার

লোহাগাড়া প্রতিনিধি:

টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন পদুয়ার কৃতি সন্তান ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার।

তিনি বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করেন। এ সময় তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি না হয়েও নুরুল ইসলাম সিকদার মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

এদিকে পদুয়ার বিভিন্ন এলাকায় এখনও অনেক পরিবার পানিবন্দী ও গৃহবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়দের দাবি, সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিরা যেন নিজ নিজ অবস্থান থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন।

ক্যাটাগরি