বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে “Run Against Drugs” শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৬:০০ ঘটিকায় চট্টগ্রামের গুলজার মোড় থেকে ম্যারাথনটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর কাজীর দেউরি মুক্ত মঞ্চ গিয়ে শেষ হয়। আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষার্থী, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী যুব বিভাগের সেক্রেটারী আ. ন. ম. জোবাইর।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারি খুররম মুরাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা তরুণ সমাজকে মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, “আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই—সুস্থ, সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তুলি।”

ক্যাটাগরি