বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

১৩ জুন লালদিঘীতে ১১দলীয় জোটের বিভাগীয় সমাবেশ সেই লক্ষ্যে নগরীতে জামায়াতে গণ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচী

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীতে আগামী১৩ জুন ঐতিহাসিক লালদিঘি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার উদ্যোগে আলকরন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণমিছিল গতকাল রোববার ০৭ ই জুন অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণ ও গণমিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদ, চট্টগ্রাম মহানগরীর যুব ও ক্রিড়া বিভাগের সেক্রেটারী ও কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারী আ,ন,ম জোবায়ের,এনায়েত বাজার ওয়ার্ড সেক্রেটারী জামাল উদ্দীন, আন্দরকিল্লা ওয়ার্ড সেক্রেটারী জাকারিয়া আলম, আলকরন ওয়ার্ড জামায়াত নেতা আবদুস শাকুর, মোহাম্মদ সেলিম, মোঃ মহিউদ্দীন প্রনুখ।

গণমিছিল তিলপোল থেকে শুরু হয়ে আমতল, নিউমার্কেট মোড় হয়ে নূপুর চত্বরে এসে শেষ হয়।

ক্যাটাগরি