বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়, সাতকানিয়ায় ঈগল পরিবহনে ভ্রাম্যমাণ অভিযান

চট্টগ্রামের নতুনব্রীজ থেকে কেরানীহাট-আমিরাবাদ রুটে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন সাতকানিয়া।

জানা যায়, সাধারণ সময়ে এ রুটে যাত্রীদের কাছ থেকে ৮০ থেকে ১০০ টাকা ভাড়া নেওয়া হলেও ঈদকে কেন্দ্র করে তা বাড়িয়ে ১৫০ থেকে ২০০ টাকা, ক্ষেত্রবিশেষে ২৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো সাধারণ যাত্রীরা।

অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন নতুনব্রীজ থেকে কেরানীহাট-আমিরাবাদগামী ঈগল পরিবহনের বাসে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ থেকে ১৫টি বাসের যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ক্যাটাগরি