বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

জমি সংক্রান্ত বিরোধের জেরে কর্ণফুলীতে সংঘর্ষ, আহত জাহাঙ্গীর আলমগীর আকবর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ৮ নম্বর ওয়ার্ডের আজ্জানা বাপের বাড়ি এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ও রেষারেষির জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলমগীর আকবর গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলমগীর আকবরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মোহাম্মদ আলী, ইসমাইল, ইকবাল ও ইমরানের নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে একপাক্ষিক ও বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল বলছে, পুরো ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ক্যাটাগরি