বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

সাতকানিয়ায় যুবক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

মোহাম্মদ রিয়াজ উদ্দীন, সাতকানিয়া
সাতকানিয়ায় যুবক শাহাদাত হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামি ও তদন্তে সম্পৃক্ত আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:মো. সাইফুল ইসলাম (৩১), কেঁওচিয়া ইউনিয়ন, সাতকানিয়া,মো. ইসমাইল (২৭), পদুয়া ইউনিয়ন, লোহাগাড়া
গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে দক্ষিণ ঢেমশার সামির হোটেল সংলগ্ন নিজ দোকানের সামনে বসে থাকা অবস্থায় শাহাদাত হোসেনের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়।
লোহার রড, হকিস্টিক, লাঠি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হন তিনি।

প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল ভোর ৬টা ৪৩ মিনিটে তিনি মারা যান।

নিহতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন (ধারা ৩০২/৩৪)।
পুলিশ জানিয়েছে, অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি