বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

সাতকানিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব গাঠিয়াডেঙ্গা এলাকায় অবস্থিত হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও আলহাজ্ব সফিয়া মমতাজুল হক স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আবুল বশর আবু। তিনি সাতকানিয়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠার জন্য সুপরিচিত। তিনি আলহাজ্ব সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্ট ও চট্টগ্রামস্থ বাশার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহকারী পুলিশ কমিশনার ও আলহাজ্ব রোকেয়া শামশুল ইসলাম মাহফুজ ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল্লাহ আল মাসুম এবং দাতা সদস্য আবদুল্লাহ আল মাসুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরি