বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

উজানটিয়া ইউনিয়নে বালু খেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের আতর আলী পাড়া গ্রামে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগীরা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলাকায় ভয়াবহ পরিবেশগত ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে ভূমিক্ষয় বেড়েছে, গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। এতে সাধারণ মানুষের জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বেড়ে চলেছে।

এ অবস্থায় ভুক্তভোগীরা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে পেকুয়া উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং এলাকার পরিবেশ ও জনজীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।

ক্যাটাগরি