বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কুতুবদিয়াতে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

নুর মুহাম্মদ, কক্সবাজার: ঘূর্ণিঝড় মোকাবিলায় সঠিক প্রস্তুতি ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে জানমালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কক্সবাজার জেলার কুতুবদিয়াতে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুতুবদিয়া উপজেলা পরিষদের হলরুমে ৯ এপ্রিল ‘স্টার্ট নেটওয়ার্ক’র সহযোগিতায় ‘কোস্ট ফাউন্ডেশন’র বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।

‘ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণ প্রকল্প-৩ (সিপিসিআরবি-৩)’-এর আওতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মো: ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উত্তরধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা সিপিপি টিম লিডার ওসমান, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ, রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তান মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহমান বলেন, “অবহেলিত ও দুর্যোগকবলিত এলাকায় সময়োপযোগী প্রকল্প নিয়ে আসার জন্য কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। প্রকল্পের সকল কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সমন্বয় সভায় উপস্থিত বক্তারা প্রকল্পের কার্যক্রম নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো কমিটি গঠন: দুর্যোগকালীন সময়ে শেল্টারগুলোতে যে সকল উপকরণ প্রদান করা হবে, তা রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহারের জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে।

তালিকা প্রণয়ন: শেল্টার ভিত্তিক উপকরণের একটি পূর্ণাঙ্গ তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো: বাবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মো: আব্দুল্লাহ, রিফাত সুলতানা (পিএসি সেইফগার্ডিং) এবং মো: মামুন সৈয়দ।

ক্যাটাগরি